সাভার (ঢাকা) প্রতিনিধি:
সাভারে ব্যবসায়ী ও বিএনপি নেতার বিরুদ্ধে অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সোহরাব উদ্দিন ভুলু।
বৃহস্পতিবার বিকেলে সাভারের পানপাড়া এলাকার নিজ কার্যালয়ে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সোহরাব উদ্দিন ভুলু অভিযোগ করে বলেন, আমি জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সাভার বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক জিএস ছিলাম। রাজনীতি করার কারণে গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা হামলায় জর্জরিত হয়ে এলাকায় থাকতে পারিনি। এই সুযোগে এক শ্রেণির কুচক্রী মহল আমার ক্রয়কৃত অনেক জমি দখল করে নেয় এবং কিছু সম্পত্তি আওয়ামী পন্থী হিন্দু ধর্মালম্বীদের দখলে চলে যায়।
তিনি আরও অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমি এলাকায় এসে নিজের জমি উদ্ধারের জন্য সেটেলমেন্ট অফিসে আপত্তি দেই। এই ঘটনায় দখলদাররা নিজেদের জমি হারানোর ভয়ে এবং আমার রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে আমার বিরুদ্ধে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। বিষয়টি আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন করায় আমি এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের অনুরোধও জানান তিনি।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ