শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

জুলাই সনদ নিয়ে অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হুইপ

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭k Time View  
  •                                      
                                   
                               
জুলাই সনদ নিয়ে অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হুইপ
জুলাই সনদ নিয়ে অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হুইপ । ফটো সংগ্রহীত

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, বিএনপি এই সনদের পক্ষে রয়েছে এবং এর প্রতিটি বিষয় বাস্তবায়নে দলটি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।চিফ হুইপ মনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দল সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে এসে বিএনপি এই সনদ বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, তারা বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে—কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংস্কার, আবার কখনো সংবিধান পরিবর্তনের দাবি তুলছে। তিনি এসব দাবিকে তাদের পরাজয়ের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে তারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির দাবি তুলেছিল। কিন্তু আমেরিকা, ইংল্যান্ড কিংবা প্রতিবেশী ভারতসহ বড় গণতান্ত্রিক দেশগুলোতেও এই পদ্ধতি প্রচলিত নেই। তারা তখন বলেছিল, পিআর না হলে নির্বাচন হতে দেওয়া হবে না। তবে আমরা স্পষ্ট জানিয়েছিলাম, কোনো অযৌক্তিক দাবির কারণে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হতে দেওয়া যাবে না।জুলাই সনদ সম্পর্কে তিনি বলেন, বিএনপি এর বিরোধিতা করেনি; বরং কিছু ভিন্নমত প্রদান করেছে, যা সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনা হবে।দলের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সুশাসনের একটি দৃষ্টান্ত গড়ে উঠেছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102