রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন

আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন, অপরাধ দমনে নতুন উদ্যোগ

আশুলিয়া থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২০k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন, অপরাধ দমনে নতুন উদ্যোগ
আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন, অপরাধ দমনে নতুন উদ্যোগ । ফটো: ঢাকা বানী

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু হয়েছে।রোববার সকালে পুলিশ ক্যাম্পটির উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন এবং ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

উদ্বোধন শেষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন তারা।এ সময় এলাকাবাসী জামগড়া এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানান।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জামগড়া এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের ফলে এলাকায় পুলিশের উপস্থিতি বাড়বে এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।স্থানীয়রা মনে করছেন, পুলিশ ক্যাম্প চালু হওয়ায় এলাকায় নিরাপত্তা জোরদার হবে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102