চট্টগ্রাম সীতাকুণ্ড সমুদ্র উপকূল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে ৫টি প্রতিষ্ঠানকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সীতাকুণ্ড ভ্রাম্যমাণ আদালতে অভিযানে, দেড় লক্ষ টাকা জরিমানা করেন,এবং পাঁচজনকে আটক করেন।রোববার (৫ এপ্রিল) এগারোটা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভাটিয়ারী থেকে শুরু করে, সীতাকুণ্ড বাড়বকুণ্ড, বেরিবাধ এলেকায় পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় এবং সেই সময় পাঁচ ব্যক্তিকে আট করা হয়।
চট্টগ্রাম বন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, আমরা সাগর উপকূলীন এলাকায় প্রায় তিন ঘন্টা অভিযানে করি,সেই খানে দেখি যে,সাগর উপকূলীন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে,এবং আইনিভাবে তাদের কাছে কোন কাগজপত্র না থাকায়, আইন অমান্য করে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে, এ পাঁচটি প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়, পাঁচটি প্রতিষ্ঠানগুলো হল, ১। এমবি সিফাত এন্ড আনোয়ার,এন্টারপ্রাইজ কে ৩০ হাজার টাকা,২। কে আর এন্ড এস ড্রেজার কে ৩০, হাজার টাকা, ৩।হামজা হিমুকে,৩০ হাজার টাকা, ৪।জিওনকে,৪০,হাজার টাকা, ৫।দয়াল ভরসাকে, ২০,হাজার টাকা,জরিমানা করা হয়।
সীতাকুণ্ডে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্র আব্দুল আল মামুন বলেন, সীতাকুন্ড সাগর উপকূলীয় এলাকায় যৌথ অভিযানে, পাঁচটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়,ডিউস, পরিশোধ না করে, আইনিভাবে কাগজপত্র না নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, করেন,এবং পাশাপাশি, বেরিবাধ এলাকায় ও রাস্তাঘাট,ঝুঁকিপূর্ণসহ পরিবেশ দূষণ হচ্ছে, তাই দেড় লাখ টাকা জরিমানা সহ,তাদের পাঁচজনকে আটক করা হয়। তিনি বলেন আমাদের এই অভিযান অবহিত থাকবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ