মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৯k Time View  
  •                                      
                                   
                               
নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা
নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের হিসাব-গড়মিলের অভিযোগে দুইটি ফিলিং স্টেশনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।‎মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুনিম ফিলিং স্টেশন ও হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় স্টেশন দুটির সংরক্ষিত জ্বালানি তেলের প্রকৃত মজুতের সঙ্গে রেজিস্টারে লিপিবদ্ধ পরিমাণের অসঙ্গতি পাওয়া যায়। পরিমাপ ও নথিপত্র যাচাই-বাছাই শেষে এ গড়মিল নিশ্চিত হয়।‎এ অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

‎অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে সহায়তা করে।‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল বিপণনে স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102