মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে আজ দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার সরকার কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর-এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু ঘুষের টাকা কম দেওয়াই গ্রাহকের মুখে জুতা নিক্ষেপ বিদ্যুৎ অফিসের কম্পিউটার অপারেটর অর্পণা সরকারের। গণতান্ত্রিক সরকারের কাছে সাগর-রুনি হত্যার বিচার দাবি ডিআরইউ’র হবিগঞ্জে হাওড়ের বাঁধ ভেঙে বিপর্যয়ের শঙ্কা: পানিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, ৩০০ একর প্লাবিত

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে
দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুর ইসলাম।তিনি জানান, সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাসহ রাজধানীর উত্তরা ও বনানী থানায় আরও কয়েকটি মামলা রয়েছে। এসব মামলার যেকোনো একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ দুপুরের দিকে তাকে আদালতে তোলা হতে পারে। তবে রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী। এরপর দীর্ঘ সময় তিনি এই দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পদত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102