হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের হিসাব-গড়মিলের অভিযোগে দুইটি ফিলিং স্টেশনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুনিম ফিলিং স্টেশন ও হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় স্টেশন দুটির সংরক্ষিত জ্বালানি তেলের প্রকৃত মজুতের সঙ্গে রেজিস্টারে লিপিবদ্ধ পরিমাণের অসঙ্গতি পাওয়া যায়। পরিমাপ ও নথিপত্র যাচাই-বাছাই শেষে এ গড়মিল নিশ্চিত হয়।এ অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে সহায়তা করে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল বিপণনে স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ