মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন লক্ষ্মীপুরে নারী দিয়ে ফাঁদ পেতে জিম্মি করে টাকা আত্মসাৎ: গ্রেপ্তার-৪ বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত, আটক ২ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: সংসদে জ্বালানিমন্ত্রী করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে

সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা: ৩ পুলিশ সদস্য আহত, আটক ২

সাভার প্রতিনিধি
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা
সাভারে হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের হামলা

সাভার হাইওয়ে থানায় অটোরিকশা চালকদের অতর্কিত হামলার ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ২ জন চালককে আটক করেছে পুলিশ সদস্যরা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে নিষিদ্ধ অটোরিকশা চলাচলের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের নিয়মিত তদারকি চলাকালীন বেলা ১১টার দিকে একদল চালক সংঘবদ্ধ হয়ে হাইওয়ে থানায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের ওপর চড়াও হলে কর্তব্যরত ৩ জন সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।​এদিকে ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।

​ঘটনার পরপরই পুলিশি তৎপরতায় ২ জন হামলাকারীকে আটক করা হয় আটককৃতদের নাম ও তথ্য পরিচয় পাওয়া যায়নি এখনো । ভারপ্রাপ্ত ওসি শাহজাহান জানান, সরকারি কাজে বাধা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে থানা এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বাকি জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102