সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
স-মিলে মাদকের আখড়া: স্থানীয়দের হাতে নাতে আটক সেবনকারীরা সীতাকুণ্ডে, অবৈধভাবে পুকুর ভরাট নিয়ে নিউজ করায় সাংবাদিকে হুমকি গাইবান্ধা পুলিশ লাইন্স স্কুলে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার জাকির ও স্ত্রীর সব ব্যাংক হিসাব তলব যশোর ও সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গৃহবধূকে কুপিয়ে জখমের পর বাড়িতে হামলা-লুটপাট ডিবির অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ পুড়িয়া হেরোইন সহ ০৭ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার এলপিজির দাম বাড়ল আশুলিয়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান ২০২৬ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৫k Time View  
  •                                      
                                   
                               
হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ
হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ আবারও জানিয়েছে ঢাকা।বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়।বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

আলোচনায় উভয় দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করে।ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে পারস্পরিক আস্থা, সম্মান ও লাভজনক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।তিনি শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে উল্লেখ করেন।ভারতীয় পক্ষ জানায়, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া শিগগিরই আরও সহজ করা হবে।

পাশাপাশি, ভারতের সাম্প্রতিক ডিজেল সরবরাহের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ড. রহমান বাংলাদেশে ডিজেল ও সার রপ্তানি বাড়ানোর অনুরোধ জানান।এ বিষয়ে হরদীপ সিং পুরি বলেন, ভারত সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। বৈঠকে উভয় দেশ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুগুলোতে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার মাধ্যমে সহযোগিতা আরও জোরদারের ব্যাপারে একমত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102