বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার ‎ঢাকা–সিলেট মহাসড়কে ঝুঁকি কমাতে দিনারপুরে আন্ডারপাসের দাবি মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি দিয়ে সংসদে বিল পাস নবীগঞ্জে দুই ফিলিং স্টেশনে জ্বালানি তেলের গড়মিল, জরিমানা ৩০ হাজার টাকা

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় রোকমা খাতুন (২২) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে পালিয়ে গেছে।বুধবার (০৮ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত রোকমা খাতুন জামালপুর জেলার মাদারগঞ্জ থানার মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘ইকো গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামীর নাম মো. ইউসুফ ওরফে হৃদয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইপাইল বালুর মাঠ এলাকায় একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।তদন্তের মাধ্যমে হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102