জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ‘জুলাই যোদ্ধা’দের আইনি ও সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি প্রদানের লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে একটি বিল সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। পরে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদে পাস হওয়া ‘জুলাই গণ-অভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’-এর মাধ্যমে অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের দেওয়ানি ও ফৌজদারি মামলা এবং আইনি কার্যক্রম প্রত্যাহারের পথ সুগম হয়েছে। আইন অনুযায়ী, নির্ধারিত বিধান মেনে এসব অভিযোগ বাতিল করা হবে। এছাড়া, এই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ আইনত নিষিদ্ধ থাকবে।
একই দিনে সংসদে ‘সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬’ও পাস হয়েছে। এর ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আইনি ভিত্তি সুদৃঢ় হয়েছে। সংশোধিত আইনে এখন থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি কোনো রাজনৈতিক দল বা সংগঠনকেও সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত হলো।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ