বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
‎শায়েস্তাগঞ্জে ৩৫ বস্তা অবৈধ ভারতীয় ফুসকা জব্দ, আটক ৪ হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪ কোটি প্রান্তিক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয় ‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু ‎সুন্দরগঞ্জে শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অপরাধে ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে, একটি গুদামের টিনশেড ধসে দুই শ্রমিক মৃত্যু ৬ মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: সংসদে প্রধানমন্ত্রী এমপিওভুক্ত স্কুল-কলেজে শিক্ষকের শূন্য পদ ৬০ হাজার ২৯৫: সংসদে শিক্ষামন্ত্রী সাভারে ডিবির অভিযানে ৫৬ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু
‎বানিয়াচংয়ে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পশ্চিম জাতকর্ণপাড়া এলাকার মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‎নিহতরা হলেন স্থানীয় সিএনজি চালক লিটন মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৭) ও ছেলে জুবায়ের মিয়া (৫)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টার মধ্যে দুই শিশু বাড়ির পেছনের একটি পুকুরে গোসল করতে নামে। নির্ধারিত সময় পার হলেও তারা ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে দুই শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তখন তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।‎খবর পেয়ে বিকেল ৪টার দিকে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে।‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা তাদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102