মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই: শিক্ষামন্ত্রী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ দপ্তরির অদৃশ্য ক্ষমতার বলে স্কুলে দীর্ঘদিন অনুপস্থিত থেকেও চাকরিতে বহাল বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, নারীর ক্ষমতায়নে নতুন উদ্যোগ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ৩১ দফা দিয়েছিলাম: প্রধানমন্ত্রী সুন্দরগঞ্জে জ্বালানির জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড়

কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩২k Time View  
  •                                      
                                   
                               
কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত
কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সংশ্লিষ্ট এক কার্যালয়ে কর্মকর্তা অনুপস্থিতির কারণে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা। অভিযোগ উঠেছে, অফিসে নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি না থাকায় দূর-দূরান্ত থেকে আসা নারীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।সরাসরি উপস্থিত না থাকলেও বিষয়টি নিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাসেল মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে পারিবারিক কারণে ঢাকায় একটি হাসপাতালে অবস্থান করছেন। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা রামগতি উপজেলায় দায়িত্ব পালন করেন এবং ইউনিয়ন পর্যায়ের প্রশাসনিক কাজও দেখেন। অফিসে আসা সেবাগ্রহীতাদের সাথে তার ফোনে যোগাযোগ হয় এবং অনেক ক্ষেত্রে কথোপকথনের মাধ্যমেই কাজ সম্পন্ন করা হয়।

তবে বাস্তব চিত্র ভিন্ন। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী সেবাগ্রহীতারা অভিযোগ করে বলেন, তারা দিনের পর দিন অফিসে এসে অপেক্ষা করেও কর্মকর্তাদের দেখা পান না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী জানান, “আমরা তিন দিন ধরে অফিসে আসছি, কিন্তু কোনো কর্মকর্তাকে পাইনি। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যেতে হচ্ছে।”ভুক্তভোগী রুপা আক্তার বলেন, “আমি টানা তিন দিন অফিসে এসেছি। কিন্তু কোনো স্যারকে পাইনি। অফিসে শুধু একজন মহিলা আছেন, যিনি আয়ার কাজ করেন। তাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারেন না স্যার কবে আসবেন।”

অফিসে উপস্থিত ওই নারী কর্মীও জানান, কর্মকর্তারা আসবেন কি না, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এতে করে সেবাগ্রহীতাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন এবং প্রাপ্য সেবা সময়মতো পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102