ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স সহ গত ০৮/০৪/২০২৬ খ্রি. তারিখ ২০:১০ ঘটিকায় আশুলিয়া থানাধীন চারাবাগ এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহাগ (২৮), পিতা-মৃত বাবুল মিয়া, মাতা-সেলিনা, সাং-চারাবাগ (শিয়াল মার্কেট), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। সুজন সর্দার (২৪), পিতা-মৃত রহিম সর্দার, মাতা-রোজিনা, সাং-চারাবাগ, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ১০০ পুড়িয়া হেরোইন, যার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/-টাকা সহ গ্রেফতার করেন।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানার মামলা নং-৩৮, তারিখ-০৯/০৪/২০২৬ খ্রি: ধারা-৩৬(১) এর সারনীর ৮(খ)/৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ