বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রিতে সাধারণ মানুষের চরম ভোগান্তি শৈলকুপার ৯৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আসন খালি! সীতাকুণ্ডে শশুর বাড়ি থেকে ডেকে নিয়ে এক আ. লীগ নেতাকে হত্যা কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত আশুলিয়ায় আইডিএস গ্রুপের ফ্যাশন লিমিটেডে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় ১০০ পুড়িয়া হেরোইন সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার কাশিমপুরের অতীতের খাল এখন ড্রেন রেলে যুক্ত হচ্ছে ২০০ ব্রডগেজ কোচ, বাড়বে ট্রেনের সংখ্যা: মন্ত্রী এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময় জানালেন শিক্ষামন্ত্রী

কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০k Time View  
  •                                      
                                   
                               
কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত
কমলনগর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে দুপুর ১২টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিতি, জনসেবা ব্যাহত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সংশ্লিষ্ট এক কার্যালয়ে কর্মকর্তা অনুপস্থিতির কারণে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা। অভিযোগ উঠেছে, অফিসে নিয়মিতভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি না থাকায় দূর-দূরান্ত থেকে আসা নারীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষ পর্যন্ত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।সরাসরি উপস্থিত না থাকলেও বিষয়টি নিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাসেল মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বর্তমানে পারিবারিক কারণে ঢাকায় একটি হাসপাতালে অবস্থান করছেন। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা রামগতি উপজেলায় দায়িত্ব পালন করেন এবং ইউনিয়ন পর্যায়ের প্রশাসনিক কাজও দেখেন। অফিসে আসা সেবাগ্রহীতাদের সাথে তার ফোনে যোগাযোগ হয় এবং অনেক ক্ষেত্রে কথোপকথনের মাধ্যমেই কাজ সম্পন্ন করা হয়।

তবে বাস্তব চিত্র ভিন্ন। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী সেবাগ্রহীতারা অভিযোগ করে বলেন, তারা দিনের পর দিন অফিসে এসে অপেক্ষা করেও কর্মকর্তাদের দেখা পান না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী জানান, “আমরা তিন দিন ধরে অফিসে আসছি, কিন্তু কোনো কর্মকর্তাকে পাইনি। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যেতে হচ্ছে।”ভুক্তভোগী রুপা আক্তার বলেন, “আমি টানা তিন দিন অফিসে এসেছি। কিন্তু কোনো স্যারকে পাইনি। অফিসে শুধু একজন মহিলা আছেন, যিনি আয়ার কাজ করেন। তাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারেন না স্যার কবে আসবেন।”

অফিসে উপস্থিত ওই নারী কর্মীও জানান, কর্মকর্তারা আসবেন কি না, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। এতে করে সেবাগ্রহীতাদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।স্থানীয়দের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন এবং প্রাপ্য সেবা সময়মতো পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102