চলতি বছরেই ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। নতুন কোচ আসা শুরু হলে বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেবে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামায়াত-সমর্থিত সংসদ সদস্য ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী আরও জানান, প্রকল্প অনুযায়ী ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ২০০টি ব্রডগেজ কোচ রেলওয়ের বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। কোচগুলো হাতে পাওয়ার পর নতুন ট্রেন চালুর লক্ষ্যে সম্ভাব্য রুট নির্ধারণে কাজ করবে বাংলাদেশ রেলওয়ে।
সরকারদলীয় এমপি মোশারফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশে মোট ৩,৪২৮.৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে মিটারগেজ ১,৫৯১.৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১,০৬৬.৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজ ৭৭০.০৬ কিলোমিটার। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের আওতায় ব্রডগেজ ও ডুয়ালগেজ লাইন নির্মাণের মাধ্যমে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে।বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোর সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চলাচল করছে। নতুন কোচগুলো যুক্ত হলে উত্তরবঙ্গের আরও কিছু জেলায় আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ