জিয়া সাইবার ফোর্সের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ইং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।সংগঠনের নির্ধারিত ভোটকেন্দ্রে রাজধানীর বাংলা মোটরের প্লানেক্স টাওয়ারে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটি জানায়, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম তানিম নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে সংগঠনের কার্যক্রম বিস্তারের পাশাপাশি সদস্যদের দক্ষতা উন্নয়নে কাজ করা হবে।এদিকে, নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকল প্রার্থী, ভোটার এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি সংগঠনকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ