শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জিসাফোর নবনির্বাচিত সভাপতি-সম্পাদক যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’, হাসনাতকে স্পিকার জিয়া সাইবার ফোর্সের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, ফলাফল ঘোষণা ঢাকাসহ দেশের পাঁচ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস বিল পাসে সংসদীয় ইতিহাসে নতুন রেকর্ড কমলনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই কোটি টাকার ভবন, নেই চিকিৎসা-এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার

হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

হবিগঞ্জ প্রতিনিধি
                                             
  •   Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯k Time View  
  •                                      
                                   
                               
হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ
হবিগঞ্জে নিখোঁজের ৬ ঘণ্টা পর ডোবায় মিলল শিশুর মরদেহ

হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর জান্নাতুল ইসলাম রিমু (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল চারটার দিকে বাড়ির পাশ থেকে রিমু নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।‎

পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় অনন্তপুর এলাকার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।‎নিহত রিমু অনন্তপুর এলাকার আসকির মিয়ার মেয়ে।এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102