সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে ‘জিরো থেকে হিরো’ রাজুর শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে টেন্ডারবাজি ও হত্যা মামলা ১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ‘রাবির শহীদ জিয়াউর রহমান হলে মেয়ে থাকার’ সন্দেহে ভোরে রাতে কক্ষে ঢুকে হল সংসদ প্রতিনিধির তল্লাশি, হেনস্তা ও লাঞ্ছনার অভিযোগ  তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে: র‍্যাব ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম তেল আছে শুধু সংসদে, দেশে নেই: জামায়াত আমির হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন জিসাফোর নবনির্বাচিত সভাপতি-সম্পাদক

সাভারে ‘জিরো থেকে হিরো’ রাজুর শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে টেন্ডারবাজি ও হত্যা মামলা

সাভার থানা প্রতিনিধি
                                             
  •   Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২k Time View  
  •                                      
                                   
                               
সাভারে ‘জিরো থেকে হিরো’ রাজুর শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে টেন্ডারবাজি ও হত্যা মামলা
সাভারে ‘জিরো থেকে হিরো’ রাজুর শত কোটি টাকার সাম্রাজ্য: নেপথ্যে টেন্ডারবাজি ও হত্যা মামলা

মুদি দোকানদার থেকে শত কোটি টাকার মালিক। সাভারের এক আওয়ামী নেতার ছত্রছায়ায় রূপকথার গল্পকেও হার মানিয়েছেন সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রাজু। সাবেক পৌর মেয়রের নাম ভাঙিয়ে এবং ক্ষমতার দাপট দেখিয়ে সাভার পৌরসভার টেন্ডার জগতকে নিজের পকেটে পুরেছিলেন এই কথিত ‘হিরো’। অভিযোগ রয়েছে, সাভার মধ্যপাড়ার কালামের ছেলে রাজু নিজেকে সাবেক মেয়রের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে পৌরসভায় এক শক্তিশালী ঠিকাদারি সিন্ডিকেট গড়ে তোলেন। অন্য ঠিকাদারদের ভয়-ভীতি দেখিয়ে এবং টেন্ডার ড্রপ করতে বাধা দিয়ে এককভাবে সব কাজ বাগিয়ে নিতেন তিনি।এই অবৈধ পথেই তিনি এখন বিপুল সম্পদের মালিক। তার সম্পদের তালিকায় রয়েছে— সাভার মধ্যপাড়ায় আলিশান ৬ তলা বাড়ি, রাজধানীর হাতিরঝিলে বিলাসবহুল ফ্ল্যাট এবং ভারতের শিলিগুড়িতে জমি ও বাড়ি। এ ছাড়া কবিরাজ পাড়ায় সঞ্জীব সরকার নাথুর সাথে অংশীদারিত্বে শত কোটি টাকার এনজিও ব্যবসার খবরও মিলেছে স্থানীয় সূত্রে। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজুর বিরুদ্ধে অস্ত্র হাতে গুলি চালানোর সরাসরি অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বর্তমানে ছাত্র-জনতা হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলা রয়েছে। ৫ই আগস্টের পর গা ঢাকা দিলেও অভিযোগ উঠেছে, পলাতক থেকেই অদৃশ্য ইশারায় পৌরসভা থেকে কাজের বিল উত্তোলন করে নিচ্ছেন তিনি।

সম্প্রতি কক্সবাজারের একটি তারকা মানের হোটেলে বসে রাজু ও তার স্ত্রীর মদ্যপানের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। এর পরেই রাজুর বিগত দিনের সব অপকর্মের কাহিনী নতুন করে সামনে আসতে শুরু করেছে। সাধারণ এক মুদি দোকানদার থেকে এত দ্রুত কীভাবে তিনি বিদেশের মাটিতে সম্পদ গড়লেন, তা নিয়ে জনমনে জন্ম দিয়েছে নানা প্রশ্ন।আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজু বর্তমানে দেশে কিংবা বিদেশে আত্মগোপনে আছেন বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সাভার থানা পুলিশ জানায়, বিগত দিনে ক্ষমতার দাপট দেখিয়ে যারা অন্যায়-অত্যাচার করেছে এবং যারা একাধিক মামলার আসামী, তাদের গ্রেফতারে বিশেষ নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এসব গুরুতর অভিযোগের বিষয়ে রাজুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, যার ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102