ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ হাই ফকির সংগীয় অফিসার ও ফোর্স সহ ১২/০৪/২০২৬ খ্রি. তারিখ ২৩:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন নামাবাজার এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মোজাম্মেল হোসেন সাইফুল (২২), পিতা-মৃত ইউসুফ আলী, মাতা-জয়নব খাতুন, সাং-নিংঙ্গন নতুনপাড়া, থানা-সিংড়া, জেলা-নাটোর, এ/পি সাং-বক্তারপুর (খন্দকার মনিরের বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ১৫,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্স সহ গত ১২/০৪/২০২৬ খ্রি. তারিখ ২৩:৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন বেলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। বশির আহম্মদ (৪২) পিতা মৃত- কালু মুহুরি, মাতা-রোকমা খাতুন, সাং-আমিরাবাদ সকছড়ি মরিছাপাড়া, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম, এ/পি সাং-হেমায়েতপুর সুইচটেক আর্জেন্টপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা (ভাসমান)কে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ১৫,৬০০/- টাকা সহ গ্রেফতার করেন।
অপর আরেকটি পৃথক অভিযানে এসআই (নিঃ)শেখ মফিজুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স সহ গত ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখ ০৫:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কলতাসূতি নামাপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ আলমগীর মিয়া আলম (৪৭), পিতা-মৃত সুরুজ মিয়া, মাতা-মৃত জামেলা বেগম, সাং-গেন্ডা ভাগুলপুর বেপারী বাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, এ/পি সাং-কলতাসূতি, নামাপাড়া তালতলা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ০১ (এক) কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ৩০,০০০/- টাকা সহ গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ২ নং আসামীর বিরুদ্ধে ১ টি এবং ৩ নং আসামীর বিরুদ্ধে ৫ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ