সাভারের দেওগাঁও-রাজাশন এলাকায় র্যাব-৪ এর এক ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ হৃদয় নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে প্রায় ১ কেজি ২৪৫ গ্রাম মাদক, যা বর্তমান বাজারে অত্যন্ত মূল্যবান ও দুষ্প্রাপ্য বলে পরিচিত।র্যাব জানায়, একটি বড় ধরণের মাদকের চালান হাতবদল হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। ঘটনাস্থল থেকে হৃদয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, সে দীর্ঘ সময় ধরে মাদক পাচারচক্রের অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হৃদয় সাভার পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী তাজুল ইসলামের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় দাপট দেখিয়ে আসতেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সে দীর্ঘদিন ধরে দেওগাঁও ও রাজাশন এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয়কে সে মূলত অপরাধ আড়াল করার ঢাল হিসেবে ব্যবহার করত। হৃদয়ের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে চলা তার অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ।
র্যাব-৪ এর কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান। এই চক্রের শেকড় কতদূর এবং নেপথ্যে আর কার কার ইন্ধন রয়েছে, তা উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ধৃত হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ