ঢাকার আশুলিয়ায় পৃথক দুটি অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫ এপ্রিল) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-এর সার্বিক নির্দেশনায় এবং ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলাম-এর তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি জানায়, রাত ৮:৩০ মিনিটে গোয়েন্দা পুলিশের এসআই মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি টিম জামগড়া ফকিরবাড়ি এলাকায় অভিযান চালায়।
সেখান থেকে ১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—টাঙ্গাইল জেলার গোপালপুর থানার মোঃ আলতাব হোসেন (৪১), ঘাটাইল থানার মোঃ আলমগীর হোসেন (২৬) এবং পিরোজপুর মঠবাড়ীয়ার মোঃ আব্বাস (৩৮)। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। একই রাতে রাত ১১:১৫ মিনিটে অপর একটি অভিযানে ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ সোহান শেখ (২৭) নামে একজনকে গ্রেফতার করেন এসআই মোঃ আঃ হাই। গ্রেফতারকৃত সোহান নওগাঁ জেলার বদলগাছী থানার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগে থেকেই একটি মাদক মামলা রয়েছে। ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ