সাভারের হেমায়েতপুর সংলগ্ন পূর্বহাটী দক্ষিণ পাড়া এলাকায় এক নারীর মালিকানাধীন জমির বাউন্ডারি ওয়াল ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। গত ১১ এপ্রিল সন্ধ্যায় ৭ঘটিকা সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কুলসুমা বেগম। ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার থানাধীন শ্যামপুর মৌজাস্থিত পূর্বহাটী দক্ষিণ পাড়া এলাকায় ৪,০০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে সপরিবারে বসবাস করে আসছেন কুলসুমা বেগমের স্বামী মোঃ সেলিম। গত ১১ এপ্রিল সন্ধা আনুমানিক ৭টার সময় প্রতিবেশী আবুল কালাম ও লাইলী বেগমের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করে। অভিযোগ রয়েছে, বিবাদী পক্ষ জমিটি দখলের উদ্দেশ্যে সেখানে থাকা ইটের বাউন্ডারি ওয়াল ভেঙে গুঁড়িয়ে দেয় সহ বাড়িতে থাকা সিসিটিভি ভেঙে দেয়া হয় । এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী কুলসুমা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মারার জন্য তেড়ে আসে এবং বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি প্রদান করে।
ভুক্তভোগী কুলসুমা বেগম বলেন, বিবাদীপক্ষ কোনো কারণ ছাড়াই আমাদের সীমানা প্রাচীর ভেঙে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি করেছে। বর্তমানে বিবাদীরা আমাদের ক্রমাগত হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে, যার ফলে আমি ও আমার সন্তানরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এখন ঘরে থাকতেও ভয় পাচ্ছি। ঘটনার পর থেকে বিবাদী পক্ষের অব্যাহত হুমকিতে ভুক্তভোগী পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। কুলসুমা বেগম আশঙ্কা করছেন যে, বিবাদীরা যেকোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। এ অবস্থায় তিনি নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।এ বিষয়ে সাভার মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, "জমি সংক্রান্ত বিবাদ, ভাঙচুর ও হুমকির একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তার অপেক্ষায় রয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ