চট্টগ্রাম সীতাকুণ্ড নাগরিক টিভির প্রতিনিধি, সীতাকুণ্ড, একটি পুকুর নিয়ে নিউজ করায় তাকে মুঠোফোন হুমকি দেন একটি চক্র । গতকাল( ১৮ এপ্রিল ) শনিবার বিএনপির ১ থেকে ২৬ সিরিয়ালের নেতাকে ম্যানেজ করে পুকুর ভরাট শিরোনামে নিউজ প্রকাশিত হওয়ার পর নাগরিক টিভি সীতাকুণ্ড প্রতিনিধি নাইম আহমেদ কপিলকে হুমকি দেয়া হয়েছে।
যার বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তিনি হলেন, রিজভী। খোদ তিনি ০১৮১২৩১৬৪০৮ নাম্বার থেকে ফোন করে সংশ্লিষ্ট প্রতিবেদকে কেন নিউজ করা হলো তার কৈফিয়ত চান এবং পাশাপাশি একটি বিদেশি নাম্বার ,(+৩৯৩৯২৮৯৮৭৪৪৯) থেকে কল দিয়ে নিজের পরিচয় গোপন করে সীতাকুণ্ডের বিষয় নিয়ে মাথা না ঘামানোর হুমকি দেন প্রতিবেদক নাঈম আহমেদ কপিলকে।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সাংবাদিকরা, তারা দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রধান ফটকের সামনে ডালাস পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শত বছরের পুরোনো একটি পুকুর ভরাটের সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। ক্ষোভ জানায় স্থানীয়রা।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ