ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু আর নেই। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে তিনটার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবরে সাভারের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য ভারতের হায়দ্রাবাদে যান বিল্টু। সেখানে এআইজি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি দেশে ফেরেন। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোক বার্তায় তিনি বলেন, “বিল্টুর অকাল মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একজন নিবেদিতপ্রাণ ও দক্ষ সংগঠককে হারালো।মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তার মৃত্যুতে সাভারের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ