ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আজ বুধবার থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, এই প্রক্রিয়া আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার—দুই দিন ধরে চলবে।মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন-২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ ২২ এপ্রিল (বুধবার) দুপুর ২টা থেকে এবং আগামীকাল ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।এছাড়া, স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের সময় প্রার্থী নিজে ছাড়াও তাদের প্রস্তাবক ও সমর্থক উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছে ইসি।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ