হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া দ্বিখণ্ডিত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেইজে যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।পিবিআই সূত্রে জানা যায়, (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের হরষপুর স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন।
খবর পেয়ে পিবিআই, হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে এবং মরদেহের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এনআইডি ডাটাবেইজে যাচাই-বাছাই করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।শনাক্ত হওয়া ব্যক্তির নাম মো. রাছেল মোল্লা (৩৯)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত হয়েছে পিবিআই।বর্তমানে মরদেহটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম সম্পাদক: মোঃ শামীম আহমেদ অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা-১০০০। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ) ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ