শাপলা চত্বর হত্যা মামলায় গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন নিয়ে সোমবার (১৬ নভেম্বর) শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
এদিন শুনানিতে অংশ নিতে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে গ্রেপ্তার ১১ আসামিকে। তাদের মধ্যে রয়েছেন- আমির হোসেন আমু, দীপু মনি, আব্দুর রাজ্জাক, জিয়াউল আহসানসহ অন্যরা।
এর আগে গত বৃহস্পতিবার শাপলা চত্বর হত্যাকাণ্ডের পুরো চিত্র তুলে ধরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করে প্রসিকিউশন। এ মামলায় মোট ৫৮ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা, বেনজীর আহমেদসহ ৩০ জন পলাতক রয়েছেন।
শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনকে অব্যাহতি চেয়ে শুনানি আজ
বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর
এদিকে, এ মামলার আসামি জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে তাকে হাতকড়া না পরিয়ে আদালতে নেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম। সম্পাদক: মোঃ শামীম আহমেদ। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক: মোঃ রমিম হোসাইন। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ): ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ