কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিস্তার নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। প্রযুক্তির এই অগ্রগতির মধ্যে মানুষের স্বকীয়তা, চিন্তাশক্তি ও অনুভূতির গুরুত্ব তুলে ধরতে ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ‘হিউম্যান’ নির্বাচন করেছে ক্যামব্রিজ ডিকশনারি।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক ঘোষণায় অভিধানটি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ ও যন্ত্রের মধ্যকার পার্থক্য ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে। এমন বাস্তবতায় ‘হিউম্যান’ শব্দটি সময়ের সাংস্কৃতিক ভাবনা ও উদ্বেগকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে।
ক্যামব্রিজ ডিকশনারির অভিধানবিদ কলিন ম্যাকিনটোশ বলেন, এআই মানুষের মানবিক সত্তা সম্পর্কে আলোচনার ধরন বদলে দিচ্ছে। নিজেদের চিন্তাভাবনার দায়িত্ব প্রযুক্তির হাতে ছেড়ে দিলে মানুষ কী হারাতে পারে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গণিতবিদ থেকে শুরু করে শিশুদের শিক্ষক- সবাই এখন এআইয়ের ওপর নির্ভরতার মাত্রা নিয়ে নতুন করে ভাবছেন।
লাতিন শব্দ ‘হিউম্যানাস’ থেকে এসেছে ‘হিউম্যান’। পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি, অর্থাৎ ১৪৫০-এর দশক থেকে শব্দটির ব্যবহার শুরু। ক্যামব্রিজ ডিকশনারির সংজ্ঞা অনুযায়ী, দেবতা, প্রাণী কিংবা যন্ত্রের বিপরীতে মানুষের যে গুণাবলি, ত্রুটি ও অনুভূতি রয়েছে, সেগুলোকেই বোঝায় ‘হিউম্যান’।
এআই আতঙ্কে ক্যামব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’
মক্কার ক্লক টাওয়ারের দুই বিশ্বরেকর্ড
এর আগেও বিভিন্ন অভিধানের বর্ষসেরা শব্দ নির্বাচনে প্রভাব ফেলেছে এআই। ২০২৩ সালে কলিন্স ডিকশনারি ‘এআই’ শব্দটিকে বর্ষসেরা ঘোষণা করে। একই বছর ক্যামব্রিজের নির্বাচিত শব্দ ছিল ‘হ্যালুসিনেট’, যা এআইয়ের মনগড়া তথ্য তৈরির প্রবণতাকে নির্দেশ করে। গত বছর মেরিয়াম-ওয়েবস্টার বেছে নেয় ‘স্লপ’ এবং কলিন্স নির্বাচন করে ‘ভাইব কোডিং’।
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও ক্যামব্রিজের এ নির্বাচনকে সমর্থন করেছেন। তার মতে, এআইয়ের সাফল্য পরিমাপ করা উচিত মানুষের জীবনকে কতটা উন্নত করতে পারছে, তার ভিত্তিতে।
সূত্র: এপি
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম। সম্পাদক: মোঃ শামীম আহমেদ। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। বার্তা সম্পাদক: মোঃ রমিম হোসাইন। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪, ০১৭৮৪-৮৩৮৬৮০ (বার্তাকক্ষ): ০১৯৯৯-৬৫২৩০৩ ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ