ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে যাত্রাবাড়ী থানার একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে। পরে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ।
ডরিনের বাবা আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ২০২৪ সালের ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় কলকাতায় হত্যা মামলা হয়। পাশাপাশি বাবার নিখোঁজ ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেছিলেন ডরিন। সে সময় বাবার হত্যার বিচার চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতেও দেখা যায় তাকে।
উপদেষ্টা: এ্যাড. এনামুল হক এনাম। সম্পাদক: মোঃ শামীম আহমেদ। খন্দকার এন্টারপ্রাইজ লি. এর পক্ষে কেএম সবুজ কর্তৃক প্রকাশিত। মোবাইল নং: ০১৭১৫-৬২৭৮৯৪। ই-মেইল: dailydhakabani@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ