শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দারুল ইহসান ট্রাস্টের মাদ্রাসায় হামলা: মামলার আসামির সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্র সহ চারজন গ্রেফতার।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪১৫k Time View  
  •                                      
                                   
                               

 

স্টাফ রিপোর্টার,ঢাকা:

গত ৯ জুলাই ২০২৫, বুধবার বিকেল অনুমান ০৬ ঘটিকার সময় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ(৩৯) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি ভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পাওয়ার পর কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামি ১। মাহমুদুল হাসান মহিন(৪১) ও ২। তারেক রহমান রবিন(২২) কে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামি তারেক রহমান রবিনের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে উক্ত ঘটনা সংঘটিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ‌র‍্যাব কর্তৃক আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট চার জনকে গ্রেফতার করা হলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102