বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে শিক্ষার্থী একজন আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী আ.লীগ আমলের গুম-খুনের ঘটনায় দেশজুড়ে গণশুনানি হবে: চিফ প্রসিকিউটর

কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে শিক্ষার্থী একজন

স্টাফ রিপোর্টার
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১১k Time View  
  •                                      
                                   
                               
কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে শিক্ষার্থী একজন
কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে শিক্ষার্থী একজন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীর উপস্থিতি পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতির কারণ জানতে চেয়ে শিক্ষকদের জবাবে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজটি পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রীকে দেখতে পান মন্ত্রী। এ সময় উপস্থিত নারী শিক্ষকের কাছে শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে জানতে চান।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি কম দেখে শিক্ষকদের কাছে শিক্ষামন্ত্রী জানতে চান, স্টুডেন্ট কোথায়? জবাবে এক নারী শিক্ষক বলেন, ওই ক্লাসে মোট ১৫ জন শিক্ষার্থী রয়েছে। আজকের ক্লাসে একজন ছাত্রী উপস্থিত আছে।

তখন মন্ত্রী জানতে চান, মেয়েরা আসে না? জবাবে শিক্ষক বলেন, না, আসে না। আজকে মাত্র একজন আসছে।

কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে শিক্ষার্থী একজন
চাকরির ২৩ বছরে ৯ বছরই ছুটিতে!
এসময় আরেক শিক্ষক বলেন, শিক্ষার্থীরা এখনো ক্লাসে আসেনি।

শিক্ষকদের ভাষ্য, শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহা রয়েছে। তাদের ক্লাসে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

পরিদর্শন শেষে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা ও পাঠদানে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102