বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হবে সাবেক এমপি আনারের মেয়ে ডরিনকে লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী দেখলেন, ক্লাসে শিক্ষার্থী একজন আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের ৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী আ.লীগ আমলের গুম-খুনের ঘটনায় দেশজুড়ে গণশুনানি হবে: চিফ প্রসিকিউটর

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

ঢাকা বানী অনলাইন
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫k Time View  
  •                                      
                                   
                               
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে আনা হয়েছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

প্রত্যাবাসীদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন অভিবাসী রয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন এবং তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।

উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রেখেছে দূতাবাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102