মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

নীলফামারী জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে জামায়াত’ মাওলানা আবদুল হালিম।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৮৬k Time View  
  •                                      
                                   
                               

 

নীলফামারী জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হচ্ছে জাতির প্রত্যাশা পূরণের নির্বাচন। গোটা জাতি আগামীর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। এজন্য রুকনগণকে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ত্যাগ-কুরবানী স্বীকার করতে হবে।

২৫ জুলাই জুমআ বার নীলফামারী জেলার ৪টি সংসদীয় আসনের রুকনদের (পুরুষ ও মহিলা) নিয়ে জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাওার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সদ্য কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া আগামী নির্বাচনে জামায়াতের জন্য একটি শুভ ইঙ্গিত। পতিত ফ্যাসিবাদের বিদায়ের পর দেশবাসী দুর্নীতি মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনছে। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি দেশবাসীর স্বপ্ন এবং জুলাই’২৪ এর শহীদদের রক্তের মূল্য পরিশোধে জান-মালের সর্বোচ্চ কুরবানীর মাধ্যমে রুকনদেরকে ভূমিকা পালনের আহ্বান জানান।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম ও আব্দুর রশীদ। এছাড়াও জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী জেলার চারটি আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীগণ ও উপজেলা আমীরবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102