মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

জুলাই আন্দোলনকে নির্দিষ্ট গ্রুপের পক্ষে নেওয়ার চেষ্টা চলছে: অভিযোগ সাদিক কায়েমের

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৮০k Time View  
  •                                      
                                   
                               

 

রংপুর জেলা প্রতিনিধি:

জুলাই আন্দোলনকে নির্দিষ্ট গ্রুপের পক্ষে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, জুলাইয়ের যে সর্বজনীনতা, ঐক্য ছিল সেটি নষ্ট করার জন্য দায়িত্বশীল পর্যায়ে যারা রয়েছেন, তাদের বিভাজনমূলক আচারণ দেখতে পারছি। এটি পুরো জাতিকে অনেক বেশি হতাশ করেছে। শনিবার (২ আগস্ট) বিকালে রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ শিবিরের সাথী শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির ও স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিনের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, খুনি শেখ হাসিনা আমাদের দুই হাজার ভাই-বোনকে শহীদ করেছে। ৪০ হাজার ভাই-বোনকে পঙ্গু করেছে। গত ১৬ বছর যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, প্রতিটির বিচার দেশে হবে। কিন্তু এক বছরেও আমরা কোনো রায় দেখতে পারিনি। এটি আমাদের অনেক বেশি হতাশ করেছে। শহীদের রক্তের ওপরে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করছে না। তারা অনেক বেশি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছে। ছাত্র উপদেষ্টা যাদের বানিয়েছি, তাদেরও ব্যর্থতা দেখছি, দুর্নীতি দেখতে পাচ্ছি।

তিনি বলেন, এক বছরেও পুলিশ সংস্কার হয়নি। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনা হচ্ছে। আমাদের আশঙ্কা এটিকে কুক্ষিগত করতে একটি পক্ষ চেষ্টা করছে। আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই, শহীদদের আকাঙ্ক্ষা, শহীদদের স্পিরিট, জুলাইয়ের গুরুত্বপূর্ণ সময় ১৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ৯ দফা এবং পরবর্তী সময়ে আন্দোলন সমন্বয়সহ সামগ্রিক বিষয় জুলাই ঘোষণাপত্র ও সনদ না থাকলে তা মেনে নেব না। সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সহযোদ্ধাদের সামগ্রিক আচারণে ব্যক্তি সাদিক কায়েম না পুরোজাতি আশাহত হয়েছে। আশা করছি জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের মতের বিরোধ থাকবে, তবে দেশ ও জুলাইয়ের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। কিন্তু সেখানে দেখলাম সহযোদ্ধারা ক্রমাগত বিষোদগার করছেন। তারা বিষোদগার করলেও আমরা ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে চাই। ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই সঙ্গে জুলাইয়ের সঙ্গে যারা গাদ্দারি করে, জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে দূরে সরে যায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ জারি থাকবে।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে কেউ রাজনৈতিক পরিচয়ে যায়নি। আন্দোলনে বামপন্থি নাকি ইসলামীপন্থি দেখা হয়নি। আমরা সবাই জালেম হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। শহীদরা সবার সম্পদ। আমরা যদি দলীয় পরিচয় দিয়ে শহীদদের পরিচয় করিয়ে দেই, তাহলে তা শহীদদের প্রতি অসম্মান করা হবে। শহীদরা দেশ ও জাতির সম্পদ। ছাত্র শিবির সব শহীদদের ধারণ করতে চায়। আমরা তাদের স্মরণীয় করে রাখতে তাদের পরিবারের কাছে যাচ্ছি, তাদের ডকুমেন্টরি করছি, স্বারক প্রদান করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবির মহানগরের সেক্রেটারি নুরুল হুদা সহ অনেকেই।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102