মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

সাভারের আশুলিয়ায় বিএনপির বিজয় ‌র‍্যালী

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩৫k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আশুলিয়ায় বিজয় র‍্যালী করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে একটি বিশাল র‍্যালী বের হয়।

এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সরকার, জেলা ছাত্রদল নেতা তমিজ উদ্দিন তানভীর, স্বেচ্ছাসেবকদল নেতা আসাদুজ্জামান খান মোহন, অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল, কৃষক দলের আবুল হুসাইন মুন্সি, যুবদলের জাহিদ হাসান বিকাশ, থানা বিএনপির নাজির উদ্দীন, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের আপেল মাহামুদ (হান্নান) ভুঁইয়া, শাকিল আহমেদ, থানা ছাত্রদলের আলহাজ্ব মাদবর, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির হাজী এম এ কালাম মাদবর, ও শ্রমিক দলের রবিউল ইসলাম এর নেতৃত্বে নেতাকর্মীরা বিজয় ‌‌র‍্যালীতে অংশগ্রহণ করেন। এছাড়াও ছাত্রদলের রাশেদ ভুইয়া, নূরুল ইসলাম পলান, রহমান হোসাইন রকি, জিয়া মঞ্চের রিপন শিকদার, যুবদল নেতা হুমায়ুন কবির ও ইউনিয়ন ছাত্র দলের মিরাজ সরকার সহ অন্যান্য নেতাকর্মীরাও এই র‍্যালীতে অংশগ্রহণ করেন।

বিজয় র‍্যালীটি গণস্বাস্থ্য হাসপাতাল, বাইশমাইল ও নিরিবিলি এলাকা প্রদক্ষিণ করে নবীনগর বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102