শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার প্রতিবাদে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের মানববন্ধন

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭৮k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ খোরশেদ আলম,
বিশেষ সংবাদদাতা:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন’কে পিটিয়ে গুরুতর জখম ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার (০৯ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ জহিরুল হাসান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান, কালবেলা প্রতিনিধি আবু বকর সুজন, দৈনিক দিনকালের প্রতিনিধি এম এ মান্নান, দৈনিক ডাক প্রতিদিন স্টাফ রিপোর্টার আকতারুজ্জামান মজুমদার, প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আনিছুর রহমান, এ এফ এম রাসেল পাটোয়ারী, সদস্য রাকিব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ আহসান উল্যাহ, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সানোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিরুল ইসলাম সুমন, দৈনিক মানবককন্ঠ প্রতিনিধি ইউসুফ মজুমদার,দৈনিক গণমুক্তি প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, দৈনিক ময়নামতি প্রতিনিধি ইমাম হোসেন শরীফ, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি সাইদুল হক, খবর চৌদ্দগ্রামের প্রধান নির্বাহী কামরুল হাসান পিংকন, দৈনিক সময়ের আলো প্রতিনিধি আবদুর রউফ, আজকের অনুসন্ধানের সম্পাদক ও প্রকাশ ইয়াছিন ভূঁইয়া, দৈনিক স্বাধীন ভোর প্রতিনিধি সবুজ খন্দকার, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি নাঈম ইকবাল, বিজয় বিডি’র স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102