শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

ঢাকা জেলার সাভারে টিসিবির পন্য সহ ০১ জন চোরাকারবারি গ্রেফতার।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৩০k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ রবিউল ইসলাম, সাভার উপজেলা প্রতিনিধি: 

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম),এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে অদ্য ১২/০৮/২৫ খ্রি. তারিখ রাত ০১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সাভার মডেল থানাধীন সাভার বিরুলিয়া রোডে একটি পিকআপ যোগে সরকারি টিসিবির পন্য অবৈধভাবে পাচার করিতেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সংগীয় অফিসার ও ফোর্স সহ অদ্য ১২/০৮/২৫ খ্রি. তারিখ রাত ০২.৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার বিরুলিয়া রাজাশন, কালিয়াকৈর এলাকা হইতে পিকআপ ড্রাইভার ১। মোঃ লিটন মিয়া (৩৯), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মৃত রাশেদা খাতুন, সাং-উত্তর হালিশর, থানা-নড়িয়া, জেলা-শরিয়তপুর, বর্তমান সাং-টঙ্গী মধুপুর, থানা-টঙ্গী, জেলা-গাজীপুরকে গ্রেফতার করেন এবং একটি পিকআপ জব্দ করেন। জব্দকৃত পিকআপ এর রেজিঃ নং-ঢাকা মেট্রো ন ১৭-৩৭৮৩ । উক্ত পিকআপ তল্লাশী করিয়া সরকারি টিসিবির পন্য যথাক্রমে ০১। ১০০ কার্টন সয়াবিন তেল (গাঁয়ে বসুন্ধরা লেখা আছে), প্রতি কার্টনে ১৮ লিটার করে সর্বমোট ১৮০০ (এক হাজার আটশত) লিটার সয়াবিন তেল, ০২। ৩০ বস্তা আটা, প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট-১৫০০ (এক হাজার পাঁচশত) কেজি আটা, ০৩। ১৬ বস্তা চিনি, প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ৮০০ (আটশত) কেজি চিনি, ০৪। ২৭ বস্তা মুসুরের ডাল প্রতি বস্তায় ৫০ কেজি করে সর্বমোট ১৩৫০ (এক হাজার তিনশত পঁঞ্চাশ) কেজি ডাল উদ্ধার করেন।

উক্ত আসামীর (পিকআপ ড্রাইভার) বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102