বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে অংশ নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় ভালুকায় মাদক সেবনে যুবককে ৩০ দিনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়: প্রধানমন্ত্রী ঢাবিতে তোফাজ্জল হত্যা মামলা: পলাতক ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল সাঁতার কেটে কাবাঘর তাওয়াফ সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টার বাড়ির সামনে রাস্তা নির্মাণ নিয়ে বিতর্ক, সরেজমিনে ভিন্ন চিত্র

সাভারে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯k Time View  
  •                                      
                                   
                               

 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাভারে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ ময়লা-আবর্জনা পরিস্কার কর্মসূচি পালন করেছেন।

রোববার সকালে সাভার উপজেলা এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এসময় সড়কে ঝাড়ু ও পড়ে থাকা ময়লা পরিস্কার করা হয়।

ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আশুলিয়া থানা ছাত্রদল নেতা আলহাজ্ব মাদবর, আশুলিয়া থানা মহিলা দলের সদস্য সন্ধ্যা আক্তার মীম সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন বাবু বলেন,প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। যা জনগণের দুর্ভোগ লাঘোবে কাজে আসবে। এই কর্মসূচির মধ্যে সাভার পরিস্কার ও পরিচ্ছন্ন রাখা অন্যতম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102