শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২k Time View  
  •                                      
                                   
                               

 

মোঃ শামীম মিয়া,
বিজয়নগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি বিশেষ টহল দল ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ২টা ১০ মিনিটে উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩,২৭২ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি এবং একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা।

এছাড়া, ৬ সেপ্টেম্বর (শনিবার) পৃথক আরেকটি অভিযানে বিজিবি সদস্যরা আনুমানিক ৬১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা, আতশবাজি ও তারাবাতি জব্দ করে। একই অভিযানে আরও ৬৬ হাজার ৯৫০ টাকা মূল্যের ১২৩ বোতল ইস্কাফ, ৮ বোতল মদ ও ২৩ বোতল বিয়ার আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তারা বদ্ধপরিকর। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102