শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা কালে বন্দর থানা পুলিশ কর্তৃক ০৪ জন গ্রেফতার।

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৯k Time View  
  •                                      
                                   
                               

 

চীফ রিপোর্টার:

২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. (বুধবার) দিবাগত রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন জাংগাল হাজী পার্কিং এবং এসকিউ এর সামনে পাকা রাস্তার উপর বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই(নিঃ) খায়রুল বাশার সহ সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনা করে ০১ টি হায়েস মাইক্রোবাস যার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-চ- ১৩-৮০৪৬ তে ০৪ জন ব্যক্তিকে আটক করে ।

উক্ত মাইক্রোবাস তল্লাশী কালে তাদের নিকট থাকা ব্যাগের ভিতরে ০৪টি র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট, ০১ টি কালো রঙের হ্যান্ডকাফ, ০১ টি খেলনা সদৃশ ওয়াকিটকি, ০১ টি সিগন্যাল লাইট, ০১ টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র ও ০২ টি স্কচটেপ পাওয়া যায়।

পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তারা র‌্যাব পরিচয়ে বিভিন্ন জায়গায় ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটায়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদকালে তারা তাদের নাম ঠিকানা ১। মোঃ আলমগীর হোসেন (৪২),(অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, বাংলাদেশ সেনাবাহিনী), পিতাঃ মৃত দলিল উদ্দিন খন্দকার, সাং-চররঘুনাথদ্দী, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, ২। মোঃ মামুন সরকার (৪৩),(অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল, রাজেন্দ্রপুর সেনানিবাস), পিতাঃ আব্দুল হক সরকার, সাং-আউলিয়াপুর, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী, ৩। মোঃ এনামুল হক(৩৩), পিতাঃ মৃত আব্দুল কদ্দুস, সাং-গেরাবুনীয়া, থানা-আমতলী, জেলা-বরগুনা, ৪। মোঃ শফিকুল ইসলাম (৫৬), পিতাঃ আনোয়ার আলী, সাং-রামনগর, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী বলে জানায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102