শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের প্রধান মো. খায়রুল বাশার বাহারের ৪২ কোটি টাকার সম্পদ ক্রোক করেছে সিআইডি

ঢাকা বানী ডেস্ক:
                                             
  •   Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭k Time View  
  •                                      
                                   
                               

 

স্টাফ রিপোর্টার,ঢাকা:

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস-এর স্বত্বাধিকারী প্রতারক মো. খায়রুল বাশার বাহার এর মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

মো. খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার পর গুলশান (ডিএমপি) থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫) এর ৪(২) ও ৪(৪) ধারায় মামলা নং-০৫, তারিখ-০৪/০৫/২০২৫ খ্রি. রুজু করা হয়। পরবর্তীতে গত ১৪/০৭/২০২৫ খ্রি. তারিখে ধানমন্ডি এলাকা থেকে সিআইডি তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

তদন্তে বেরিয়ে আসে, অভিযুক্ত প্রতারণার অর্থ দিয়ে ১২২.৪৫ শতাংশ জমি ক্রয় করেছেন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪২.৮৫ কোটি টাকা। সিআইডির আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত তার নামে থাকা উক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও মো. খায়রুল বাশার বাহার আসলে সংঘবদ্ধ প্রতারক চক্রের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তার নামে দেশের বিভিন্ন স্থানে আরও স্থাবর ও অস্থাবর সম্পদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102