
নিজস্ব প্রতিবেদক:
“বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ২৯ অক্টোবর ২০২৫ তারিখ সন্ধ্যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে পল্লবী থানাধীন চাঁদনী বিউটি পার্লারের সামনে থেকে অপহরণকৃত ০৪ বছর বয়সী কন্যা শিশু’কে উদ্ধার করতঃ অপহরণকারীর মূলহোতা সহ ০৩ জনকে আটক করে। আটককৃতরা হলোঃ (১) স্বপন সর্দার (৪১), (২) মোছাঃ বিউটি বেগম(৪০) এবং (৩) স্ত্রী নার্গিস বেগম(৩০)।
র্যাব-৪, স্পোশাল কোম্পানী, মিরপুর সূত্রে জানা যায়, ভিকটিমের মাতা বিগত ০৩ বছর পূর্বে মারা যায়। ভিকটিম তার বাবা ও দাদা-দাদীর সাথে পল্লবী থানাধীন সেকশন-১১ এলাকার একটি বাসায় বসবাস করে আসছিল। গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখ ০৪ বছর বয়সী কন্যা শিশুটি সকলের অগোচরে বাসার সামনে থেকে নিখোঁজ হয়। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ভিকটিমের পরিবার কন্যা শিশুটিকে খুঁজে না পেয়ে নিখোঁজ সংক্রান্তে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ঘটনার পরপরই পুলিশের পাশাপাশি র্যাব-৪ এর স্পেশাল কোম্পানী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম নিখোঁজের রহস্য উদঘাটনে ছায়াতদন্ত শুরু করে। বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি একটি স্পষ্টতঃ অপহরণ ঘটনা হিসেবে পরিলক্ষিত হয়। পরবর্তীতে ২৯ অক্টোবর ২০২৫ তারিখ পল্লবী থানাধীন রংধনু কনভেনশন সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে অপহরণকারীর মূলহোতা স্বপন সর্দার (৪১)’কে র্যাব হেফাজতে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে অপহরণকৃত শিশুটিকে সে কথিত শয়তানের নিশ্বাস ব্যবহার করে তার নিজ আয়ত্বে নিয়ে মিরপুর-১২’তে ২য় স্ত্রী মোছাঃ বিউটি বেগম(৪০) এর বাসায় নিয়ে রেখেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান পরিচালনা করে তার ২য় স্ত্রীকেও র্যাব হেফাজতে নেওয়া হয় এ্বং তাদের উভয়কে ব্যাপক জিজ্ঞাবাদে তারা স্বীকার করে যে, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় একটি ভাড়া বাসায় স্বপন সর্দার এর প্রথম স্ত্রীর নিকট অপহৃত শিশুকে আটক করে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে কেরানীগঞ্জ থানাধীন উক্ত বাসায় অভিযান পরিচালনা করে অপহৃত ৪ বছর বয়সী কন্যা শিশুটি’কে উদ্ধার এবং তার প্রথম স্ত্রী নার্গিস বেগম(৩০)’কে র্যাব হেফাজতে নেওয়া হয়।
আকটকৃতদের প্রাথমিক জিজ্ঞাবাদে জানা যায়, তারা ঢাকা মহানগীর বিভিন্ন স্থান হতে শিশু অপহরণকারী সক্রিয় সদস্য। উক্ত শিশুটিকে তারা কোন এক নিঃস্তান দম্পত্তির কাছে ২ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করবে বলে জানায়। আরো জানতে পারি যে, অজ্ঞাত ফোন নম্বর থেকে জ¦ীনের বাদশা পরিচয় দিয়ে অপহৃত শিশুর বাবার নিকট থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করে দিবে বলে বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে বেশ কয়েক হাজার টাকা হাতিয়ে নেয়।
আকটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।