রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

খেলোয়াড়রা সহযোগিতা না করলে কমিশন নিরপেক্ষতা হারাবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১৭k Time View  
  •                                      
                                   
                               

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, খেলোয়াড়রা (রাজনৈতিক দল) সহযোগিতা না করলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া বিশ্বাসযোগ্যতা হারাবে।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর নির্বাচন কমিশন (ইসি) নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে। তবে, খেলোয়াড়রা যদি সহযোগিতা না করে, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।তিনি বলেন, নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর পোস্টারে ভরে গেছে। ইসি যখন পোস্টার নিষিদ্ধ করেছে, তবুও শহরের এই চিত্র অনভিপ্রেত। যদি দলগুলো নিজ উদ্যোগে পোস্টার সরিয়ে দেয়, সেটিই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না।প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিশেষ পরিস্থিতি এবং বিশেষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের সময় কমিশনের ওপর নানা ধরনের চাপ বিরাজ করছে। এ কারণে তিনি আগের চেয়ে কয়েকগুণ বেশি সহযোগিতা চেয়েছেন নির্বাচনে অংশীজনদের কাছে।এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই অপব্যবহারকে একটি মসিবত বা বড় বিপদ হিসেবে আখ্যায়িত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102