শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১৯k Time View  
  •                                      
                                   
                               

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকা অনুযায়ী, আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন মোট ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার। এর আগে খসড়া তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে, তাদের নাম অন্তর্ভুক্ত করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। পুরুষ ভোটার বৃদ্ধির হার ২.২৯ শতাংশ এবং নারী ভোটার বৃদ্ধির হার ৪.১৬ শতাংশ।

এর আগে ৩ নভেম্বর প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন, যেখানে পুরুষ ভোটার ছিলেন ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩০ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102