রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনসমুদ্রে রূপ নেয় শোলাকিয়া ঈদগাহ, অনুষ্ঠিত ১৯৯তম ঈদ জামাত ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীবাড়িতে ১০ টাকায় এক কেজি গরুর মাংস, মুখে হাসি অসহায় মানুষের জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায় চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ‎নবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের নিরাপদে রাখতে প্রয়োজনীয় সব করা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে: মির্জা ফখরুল

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল আরও ৬ জনের

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৪k Time View  
  •                                      
                                   
                               

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৬৬ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৮৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন।

এ সময়ে ৯৭৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৪ হাজার ৫৭০ জনে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৮৭ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মোট ৩৪৯ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন প্রায় সারা বছরই দেখা যায় এবং বৃষ্টি শুরু হলে এর প্রকোপ আরও বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সর্বত্র প্রচারণা চালানো এবং সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, শুধু জেল-জরিমানা বা জনসচেতনতা বাড়িয়ে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য সঠিক জরিপ, দক্ষ জনবল এবং কার্যকর ব্যবস্থাপনার প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102