রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাত থেকে উঠে যাচ্ছে জ্বালানি তেল নেওয়ার সীমাবদ্ধতা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের হতাশা নিয়ে অনলাইন এক্টিভিস্টদের স্ট্যাটাস ভাইরাল টঙ্গীবাড়ীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি সংবিধান সংস্কার ইস্যু উঠতে পারে সংসদের ফ্লোরে: স্বরাষ্ট্রমন্ত্রী ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৫k Time View  
  •                                      
                                   
                               

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে তিনি হাসপাতালে যান। পরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে তাকে ভর্তি করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।তিনি জানান, বিভিন্ন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনেই বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর) তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। মেডিক্যাল বোর্ডের পরামর্শেই তার অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল বলে জানায় প্রেস উইং।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান বেগম জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কয়েক দফা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102