বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্য পূরণ হয়েছে, ভেঙে পড়েছে ইরান: ট্রাম্প বন্ধ হলো ইরাকের বৃহত্তম তেলক্ষেত্রে তেল উত্তোলন অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী বগুড়ায় নয়, কড়াইল বস্তিতে হবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার নবীগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রীর প্রধান অতিথি হওয়া নিয়ে বিতর্ক, ইউএনও ও এসি (ল্যান্ড) বদলি সাভারে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সুন্দরগঞ্জে দলিল আটকে ৩৩ লাখ টাকা ও স্বর্ণের আংটি নেওয়ার অভিযোগ

বৃহত্তর সুন্নি জোট থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে: গিয়াসউদ্দিন তাহেরী

নিজস্ব প্রতিবেদক
                                             
  •   Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৮৪k Time View  
  •                                      
                                   
                               

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের ৩০০ আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে। দেশে মব ভাইরাসের তাণ্ডবলীলায় মানুষ এখন অতিষ্ঠ। শান্তি কায়েমে মব তাণ্ডব বন্ধ করতে হবে।সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।গিয়াসউদ্দিন তাহেরী বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এদেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতি এবং শান্তির বার্তা এদেশে পৌঁছে দেওয়ার জন্য রাজনৈতিক অঙ্গনে আমাদের পদার্পণ।

তিনি আরও বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা কখনো কারও ওপর জুলুম করে না। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। দেশের সুন্নী মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব।আমরা সব শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাব, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুন্নী জোটকে বিজয়ী করুন। দেশকে শান্তি-শৃঙ্খলায় রাখতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে সবাইকে হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102