মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার বেড়ায় অটোরিকশা চালক হত্যা: স্ত্রী ও তার সাবেক স্বামীসহ গ্রেফতার ৩ দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এনআইডি সংশোধন সাময়িক বন্ধ

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৮k Time View  
  •                                      
                                   
                               

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের কাজ সাময়িকভাবে স্থগিত করেছে। সোমবার বিকেল ৪টার পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।ইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, বর্তমানে ভোটার তালিকা প্রস্তুতির কাজ চলছে।

এই সময়ে যদি কেউ তার এনআইডি সংশোধন করেন, তবে ভোটার তালিকা ও হাতে থাকা এনআইডিতে তথ্যের ভিন্নতা দেখা দিতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ভোট দিতে পারবেন না। তাই ভোটার তালিকা চূড়ান্ত হওয়া পর্যন্ত এনআইডি সংশোধন ও স্থানান্তরের কাজ বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, যদিও সংশোধনের কাজ স্থগিত, তবে কেউ চাইলে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ, শুনানি ইত্যাদি কার্যক্রম চলবে, তবে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102