মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন সিইসি: স্বরাষ্ট্রমন্ত্রী মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে: শিক্ষামন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ মুন্সীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে উঁকি দেওয়ার অপবাদ দিয়ে থাপ্পড় মেড়ে বৃদ্ধকে হত্যা, আটক ১ আরও বাড়ল স্বর্ণের দাম সাভারে যুবককে গলা কেটে নৃশংস হত্যা, যাদুরচর থেকে মরদেহ উদ্ধার বেড়ায় অটোরিকশা চালক হত্যা: স্ত্রী ও তার সাবেক স্বামীসহ গ্রেফতার ৩ দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন: সিইসি

ঢাকা বানী ডেস্ক
                                             
  •   Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২০৬k Time View  
  •                                      
                                   
                               

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সিইসি বলেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগিয়ে যেতে চায়। আমাদের মূল লক্ষ্য একটাই—জাতিকে একটি ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন করা আমাদের দায়িত্ব, আর এটি সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি দুটি বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি যাদের পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে, তারা যেন কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে যুক্ত না থাকেন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2025 dailydhakabani
themesba-lates1749691102